• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ১৪টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালু সংক্রান্ত গঠিত কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রথম পর্যায়ে ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে এ কর্মসূচি চালু হবে। আগামী ১০ মার্চ বগুড়ায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সরকার জানিয়েছে, নারীদের স্বাবলম্বী করতে প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং নারীর আর্থিক সক্ষমতা বাড়বে।

নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী প্রাথমিকভাবে ১৪টি ইউনিয়নের ১৪টি ওয়ার্ডকে বাছাই করা হয়েছে। এসব এলাকায় পরীক্ষামূলকভাবে কর্মসূচি শুরু হবে।

তিনি আরও জানান, পরবর্তী সময়ে ধাপে ধাপে প্রতিটি উপজেলাকে এই সুবিধার আওতায় আনা হবে। সরকার ফ্যামিলি কার্ডকে সার্বজনীন কর্মসূচি হিসেবে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, পরীক্ষামূলক বাস্তবায়ন সফল হলে দ্রুত সময়ের মধ্যে সারা দেশে এ কর্মসূচি সম্প্রসারণ করা সম্ভব হবে।

বিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা