ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশে দায়ে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নাগরিকরা হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা সাহেবগঞ্জের সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) ও কোচবিহার জেলার কিশাসামত করলা সাহেবগঞ্জের জমির আলীর ছেলে ফারুক আলী (২২)।
পুলিশ জানায়, ২৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার নাওডাঙ্গা বালাতারি সীমান্তের জেলালের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের এসআই সৈয়দ আলীর নেতৃত্বে ফুলবাড়ী থানার একদল পুলিশ বাড়িতে গিয়ে ঘিরে ফেলে পরে গড়ে তল্লাশি করে ভারতীয় ওই দুই নাগরিককে গ্রেফতার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। এ সময় ৮০ পিস ইয়াবাসহ খালিসা কোটাল গ্রামের মৃত মনসের আলীর ছেলে আয়নাল হককে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান নাঈম জানান, ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ভারতীয় ওই দিন নাগরিককে বিজি'বির মাধ্যমে ভারতীয় বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।
ভিওডি বাংলা-জাহাঙ্গীর আলম/জা







