• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১৫ দিনেই লক্ষ্যের পথে সরকার: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পি.এম.
ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৫২, ’৭১, ’৯০ ও ’২৪-এর চেতনাকে ধারণ করে আমরা জাতি গঠনে এগিয়ে যাব। দীর্ঘদিনের লড়াই-সংগ্রাম ও রক্তপাতের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের বয়স মাত্র ১৫ দিন। এর মধ্যেই সরকার দ্রুততার সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও মেডিক্যাল কলেজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষণার পর সংশ্লিষ্ট টিম কাজ শুরু করেছে। পাশাপাশি ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং শিগগিরই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু হবে। যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ইপিজেড নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু রয়েছে। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা কখনও হার মানিনি, মানবও না। দেশকে হিংসামুক্ত ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” 

ইএসডিওর নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদসহ ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের সংসদ সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় বিশিষ্টজনরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী