• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ, দেওয়া হবে সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পি.এম.
মেজর লীগ সকারের গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। মায়ামির ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আগামী ৫ই মার্চ ওয়াশিংটনে দেওয়া হবে সংবর্ধনা। এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের দু’দিন আগে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত বছর এমএলএস কাপ ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে মায়ামি। তারই অংশ হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রণ পেয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউস সফর একটি দীর্ঘদিনের ঐতিহ্য।

সম্ভাব্য প্রথমবার হোয়াইট হাউস প্রথম সফর হতে যাচ্ছে মায়ামির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ গ্রহণের আমন্ত্রণ পান মেসি। তবে পূর্বনির্ধারিত ব্যস্ততার কারণে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা। শেষ পর্যন্ত এবারের সংবর্ধনা অনুষ্ঠানে মেসি থাকবেন কিনা বিষয়ে এখনও নিশ্চিয়তা পাওয়া যায়নি।

২০২৪ সালের নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয়ে প্রেসিডেন্ট হওয়া ডোনাল্ড ট্রাম্প ফুটবল ও অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানে সক্রিয়। গত বছর ক্লাব বিশ্বকাপ ফাইনালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়াবিদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।

সম্প্রতি অলিম্পিকে স্বর্ণপদকজয়ী মার্কিন পুরুষ হকি দলও প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউস সফরে যায়। তখন ট্রাম্পের করা মন্তব্যের জের ধরে ইতিমধ্যে দেশজুড়ে বিতর্ক চলমান। এমন পরিস্থিতির মধ্যেই সেখানে সম্ভাব্য সফরে যাচ্ছে মেসিবাহিনী।

ভিওডি বাংরা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির গোলে জয় ইন্টার মায়ামির
মেসির গোলে জয় ইন্টার মায়ামির
২২ বছর পর শচীনের এলবিডব্লিউ নিয়ে মুখ খুললেন বাকনার
২২ বছর পর শচীনের এলবিডব্লিউ নিয়ে মুখ খুললেন বাকনার
চূড়ান্ত হল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো
চূড়ান্ত হল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো