• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

২২ বছর পর শচীনের এলবিডব্লিউ নিয়ে মুখ খুললেন বাকনার

স্পোর্টস ডেস্ক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পি.এম.
আম্পায়ার স্টিভ বাকনার ও শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত
আম্পায়ার স্টিভ বাকনার ও শচীন টেন্ডুলকার। ছবি: সংগৃহীত

আম্পায়ারিং জীবনে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে আলোচিত ছিলেন স্টিভ বাকনার। তার বেশ কিছু সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যাটাররা। বিশেষ করে শচীন টেন্ডুলকার তার ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন একাধিকবার। অবশেষে সেই বিতর্কিত ঘটনাগুলোর একটি নিয়ে নিজের ভুল স্বীকার করলেন সাবেক এই জামাইকান আম্পায়ার।

২২ বছর আগে শচীনের একটি এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন ৭৯ বছর বয়সী বাকনার। ২০০৩-০৪ মৌসুমে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছিলেন শচীন। কিন্তু ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হয়ে ফিরতে হয় তাকে।

ওই ম্যাচে জেসন গিলেসপি ও অ্যাডাম গিলক্রিস্টের এলবিডব্লিউ আবেদনে সাড়া দিয়ে আঙুল তুলেছিলেন বাকনার। অথচ রিপ্লেতে দেখা যায়, বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করেছিল এবং উইকেটের অনেক ওপরে ছিল। সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন শচীন নিজেও।

অনেকের অভিযোগ ছিল, শচীনের ক্ষেত্রে বাকনার ইচ্ছাকৃতভাবেই কঠোর সিদ্ধান্ত দিতেন। যদিও সেই অভিযোগ কখনোই প্রমাণিত হয়নি।

সম্প্রতি এ প্রসঙ্গে বাকনার বলেন, “শচীনের ওই এলবিডব্লিউটা ভুল ছিল। এখনো অনেকে সে বিষয়ে কথা বলে— কেন আমি তাকে আউট দিয়েছিলাম, সে কি সত্যিই আউট ছিল? কিন্তু জীবনে ভুলভ্রান্তি হয়। আমি সেই ভুল মেনে নিয়েছি। জীবন নিজের পথে এগিয়ে গেছে।”

তবে ভুল স্বীকার করলেও ক্ষমা চাইতে নারাজ তিনি। উল্লেখ্য, ২০০৮ সালে সিডনি টেস্টেও কিছু বিতর্কিত সিদ্ধান্তের জন্য সমালোচিত হন বাকনার এবং পরবর্তীতে সেগুলোর ভুল স্বীকার করেন। এবার তিনি ব্রিসবেন টেস্টের সেই সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ হালান্ডকে ‘ছুটি’ নিতে বললেন ব্রাজিলিয়ান তারকা
ছবি: সংগৃহীত
রূপকথার ম্যাচে সেনেগালকে কাঁদিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বিতর্কিত রেফারি ড্রু ফিশার