আমরা যখন শেষ করবো, তখন তোমরা সরকার দখল করো

ইরানের জনগণকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা যখন শেষ করবো, তখন তোমরা সরকার দখল করো। শুক্রবার দিবাগত রাতে তার ট্রুথ সোশ্যালে দেওয়া প্রায় আট মিনিটের ভাষণে তিনি ইরানের জনগনের প্রতি এ আহ্বান জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের গর্বিত জনগণের প্রতি আমি বলছি- তোমাদের স্বাধীনতার সময় এসে গেছে। নিরাপদ আশ্রয়ে থাকো। বাইরে অত্যন্ত বিপজ্জনক। সর্বত্র বোমা পড়বে। আমরা যখন শেষ করব, তখন তোমরা সরকার দখল করো। সেটি তোমাদের নেয়ার জন্য থাকবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্ভবত এটাই তোমাদের একমাত্র সুযোগ। অনেক বছর ধরে তোমরা আমেরিকার সাহায্য চেয়েছ। কিন্তু তোমরা তা পাওনি। আজ রাতে আমি যা করতে প্রস্তুত, কোনো প্রেসিডেন্ট তা করতে রাজি ছিলেন না। এখন তোমাদের এমন একজন প্রেসিডেন্ট আছে, যে তোমারা যা চাও তা দিচ্ছে। এখন তোমরা কীভাবে সাড়া দাও সেটাই দেখার বিষয়।
তিনি আরও বলেন, আমেরিকা বিপুল শক্তি ও বিধ্বংসী ক্ষমতা নিয়ে তোমাদের পাশে আছে। এখনই সময় তোমাদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার। তোমাদের নাগালের মধ্যেই রয়েছে সমৃদ্ধ ও গৌরবময় ভবিষ্যৎ। এটাই পদক্ষেপ নেওয়ার মুহূর্ত। এটাকে হাতছাড়া করো না।
ভিওডি বাংলা/আ







