• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিস্ফোরণ, উত্তেজনা ও অস্থিতিশীল হতে পারে মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পূর্বেই সতর্কতা দেওয়া হয়েছিল, ইরানে কোনো হামলা হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তবে পারমাণবিক ইস্যুতে ইরানকে আলোচনায় রাখার আড়ালে যুদ্ধের মানচিত্র প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দমিত্রি মেদভেদেভ।

ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হিসেবে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌঘাঁটি ছিল। এছাড়া সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

অনলাইন সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে লক্ষ্য করা হয়েছে। বাহরাইন সরকার জানিয়েছে, সেখানে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। এর আগে ইরানের আইআরজিসি নিশ্চিত করেছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের