খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আহত না নিহত, জানালো ইরান

ইসরায়েল দাবি করেছে, তাদের সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কয়েকজন নিহত হয়েছেন। তবে ইরান বলছে, তাদের সিনিয়র নেতারা “সুস্থ আছেন।”
ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর হামলায় নিহত হয়েছেন। তিনি ২০২৫ সালের জুনের যুদ্ধে আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে ইসরায়েলি পক্ষের দাবি। তবে এ তথ্য এখনও তেহরান বা ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
হামলার লক্ষ্যবস্তু হিসেবে ছিলেন সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ বিষয়ে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলি লারিজানি সবাই নিরাপদ রয়েছেন।
এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ‘বিস্তৃত’ হামলা চালাবে। এসব হামলার উদ্দেশ্য হলো ইরানের নিরাপত্তা কাঠামো দুর্বল করা। মার্কিন বিমান বাহিনী এতে অংশ নিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
সূত্র: আল জাজিরা
ভিওডি বাংলা/এমএস







