উত্তরায় রেস্টুরেন্টে আগুন: দগ্ধ ৭ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি

রাজধানীর উত্তরা তিন নম্বর সেক্টরে অবস্থিত একটি চাইনিজ রেস্টুরেন্টে গ্যাস লিকেজের কারণে আগুন লেগে সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধদের নাম হলেন—শরীফ (২০), রুবেল (৩৫), সজীব (২৬), আসিফ (২৮), মেজবাহ (৪৫), মিলন (৪২) এবং সুজাত (২৯)। তারা সবাই ওই রেস্টুরেন্টের কর্মচারী। বুধবার দুপুরে রেস্টুরেন্টের ভেতরে হঠাৎ গ্যাস লিকেজের কারণে আগুন ছড়িয়ে পড়ে, ফলে অন্তত ১০ জনের হাত, পা ও মুখের কিছু অংশ ঝলসে যায়।
ঘটনার পর তিনজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন, বাকিরা প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য শনিবার তাদের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “দগ্ধদের হাত, পা এবং মুখের কিছু অংশে আঘাত রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।”
ভিওডি বাংলা/এমএস







