• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুলাই শহীদদের স্মরণসভা ৪ জুলাই, থাকবেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সরকার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায়: মাহ্‌দী আমিন দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু জীবনের সব পর্যায়ে কবি নজরুলের প্রভাব অপরিসীম: প্রধানমন্ত্রী ৩৫৭ টাকা কমিয়ে এলপিজির নতুন দাম ঘোষণা নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিকল্পনা অনুযায়ী পদ্মা রেল সেতুর মাটি অপসারণ চলছে: রবিউল আলম ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের বাধা কাটল

পুরান ঢাকায় এসি মেরামতের সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পি.এম.
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ -ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ -ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় এসির একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। পাঁচতলা একটি ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পাশের পুরো দেয়াল ধসে পড়ে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  দিবাগত রাত ১টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন- মোক্তার বেপারী (৫৫),  সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।  

বিস্ফোরণের কারণ এসি গ্যাসের সিলিন্ডার। বাসা বাড়িতে এমন দাহ্য সিলিন্ডার। পুরো বাসা ভর্তি ছোট গ্যাস সিলিন্ডার। এলাকাবাসীর অভিযোগ এই ঘরেই ছিল প্রায় ১৫০টির মতো সিলিন্ডার। ঘটনার পর সরিয়ে ফেলা হয় এসব সিলিন্ডার।

বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন তিনজনের অবস্থাই গুরুতর।

ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হোক।

ক্ষতিগ্রস্ত পাশের বাড়ির এক বাসিন্দা, যিনি আর্থিকভাবে অসচ্ছল, বাড়ি মেরামতে সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি মেরামতের গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণের সূত্রপাত। তবে কীভাবে আবাসিক ভবনে এ ধরনের সিলিন্ডার মজুত রাখা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঋণের চাপ, পাঁচ দিনের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত
ই-অরেঞ্জের পরিচালক মাসুকুর রহমান গ্রেপ্তার
মাহদী আমিন-সেদেফ ডিয়ারিং। ছবি: ভিওডি বাংলা
মাহদী আমিনের সঙ্গে আইসিএমপিডি প্রতিনিধিদলের সাক্ষাৎ