• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডি-কাকলি স্কুলের সামনে ডিএসসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৬:৫৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে স্কুলের আশেপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে দেওয়ার পাশাপাশি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার ১ (জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিএসসিসি সূত্র জানায়, জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন স্কুলের আশেপাশে অহেতুক জটলা পাকিয়ে থাকা বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেয় প্রশাসন। একই সঙ্গে জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা বেশ কিছু অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়।

ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এ সময় ৫টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নগরীর উন্মুক্ত স্থান ও ফুটপাত দখলমুক্ত করতে এই ধরনের জনস্বার্থমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
‘সবুজ দেশ গড়তে বেশি বেশি গাছ লাগান’
ছবি: সংগৃহীত
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত
ছবি: সংগৃহীত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৯৪