• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী দেশে হাম উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু দেশকে নতুন উচ্চতায় নেবে প্রস্তাবিত বাজেট: আইনমন্ত্রী ২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের সংসদে ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান জানাতে পারবেন এমপিরা প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব:

জিরানি-মান্ডা খাল পুনঃউদ্ধারে শুরু হচ্ছে প্রকল্প

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পি.এম.
হাবিবুর রশিদ হাবিব জিরানি ও মান্ডা খাল পরিদর্শন করেন-ছবি-ভিওডি বাংলা

রাজধানীর জিরানি ও মান্ডা খালকে আদি রূপে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসব খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, খাল পুনঃউদ্ধারের কাজ দ্রুত শুরু হবে এবং এটি ঢাকার সৌন্দর্য ও পরিবেশ বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী হাবিব বলেন, ২০২৮ সালের মধ্যে রাজধানী ঢাকার বুক চিরে বয়ে যাওয়া সব খাল উদ্ধার করা হবে এবং পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে। এই উদ্যোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেওয়া হচ্ছে, যার মূল লক্ষ্য ঢাকাকে জলাবদ্ধতামুক্ত করা।

তিনি আরও জানান, শুধু খাল খনন নয়, খাল দুটির দুইপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) তৈরি করা হবে। এটি নাগরিকদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। প্রতিমন্ত্রীর কথায়, ঈদের পরই খাল উন্নয়ন কাজের অগ্রগতি দৃশ্যমান হবে। পাশাপাশি পানি সম্পদ ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীও শীঘ্রই এই এলাকা পরিদর্শন করবেন।

ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি বলেন, যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে সড়ক, নৌ ও রেলপথে চলাচল করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতে যাত্রীদের ওপর চাপানো হতো অবৈধ টোল ও চাঁদার বোঝা; আর এবার তা হবে না।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ইতোমধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধে সকল সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তিনি পরিবহন ও শ্রমিক নেতাদেরও নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রীর ভাষায়, এই সরকার চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেবে এবং কোনো চাঁদাবাজকে আশ্রয় দেওয়া হবে না।

পরিকল্পিত এই প্রকল্প কেবল খাল উদ্ধার নয়, বরং রাজধানীর পরিবেশ উন্নয়ন, নগর সৌন্দর্য বৃদ্ধিসহ নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নেরও অংশ। খাল পুনঃউদ্ধার কাজের সঙ্গে যুক্ত থাকবেন স্থানীয় প্রশাসন, পানি সম্পদ বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা, যাতে কার্যক্রম দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ধোলাইপাড়–যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
পুলিশের বাধাঁর মুখে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম
বর্জ্য অপসারণ এখন ডিএসসিসির প্রথম অগ্রাধিকার : আবদুস সালাম