• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মির্জা ফখরুল ইসলাম:

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ১১:৪৪ এ.এম.
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম-ছবি-ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ে নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, জেলা প্রশাসকের পক্ষ থেকে হাসপাতালের জন্য একটি নতুন লিফটের ব্যবস্থা করা হবে। ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এ এলাকার মানুষ যেনো সহজ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পায়, সেই বিষয়ে আমরা সর্বদা সচেতন থাকব। হাসপাতালের সুপার যদি আমাদের প্রয়োজনীয়তা জানান, আমরা সরকারের পক্ষ থেকে তা পূরণের ব্যবস্থা করব।”

তিনি জানান, হাসপাতালের সিভিল সার্জন এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সমন্বয় করে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা হবে। সীমিত সম্পদের মধ্যেও যাতে সাধারণ মানুষ ভালো চিকিৎসা পান, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী হাসপাতালের দীর্ঘ সময় ধরে কর্মরত কর্মকর্তাদের পরিশ্রমের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন এবং বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা হবে।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের এই পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল এবং জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নতুন মেডিকেল কলেজ স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও অঞ্চলের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা বাড়ানো হবে। ৫০০ শয্যায় উন্নীত এই হাসপাতাল, উন্নত পরিকাঠামো ও সেবা নিশ্চিত করে এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র হিসেবে কাজ করবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল