• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শেয়ারবাজারে রেকর্ড পতন:

১ মিনিটে ডিএসইএক্স ২২৩ পয়েন্ট হ্রাস

নিজস্ব প্রতিবেদক    ১ মার্চ ২০২৬, ১২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। এদিন লেনদেন শুরু হওয়ার মাত্র ১ মিনিটের মধ্যে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২২৩ পয়েন্ট কমে যায়। পুঁজিবাজারের ইতিহাসে এক মিনিটের মধ্যে এমন বিশাল পতন প্রথমবার দেখা গেছে। 

রোববার (১ মার্চ) সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ শেয়ারের দাম কমার তালিকায় চলে যায়। ফলে প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক ২২৩ পয়েন্ট নেমে যায়। পরবর্তীতে কিছু শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সূচকের পতনের গতি কিছুটা কমে আসে।

বাজার বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজার অত্যন্ত সেনসিটিভ। বিশ্বের যে কোনো দেশে যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনা শুরু হলে তার প্রভাব পুঁজিবাজারে দ্রুত পড়তে শুরু করে। এর আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত বাংলাদেশের পুঁজিবাজারে প্রভাব ফেলেছে। এবারও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার প্রভাবে এই বড় পতন দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, এই নেতিবাচক প্রভাব কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

প্রথম ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ১৯টির দাম বৃদ্ধি পায়। বিপরীতে দাম কমেছে ৩৫৫টির, আর ১৩টির দাম অপরিবর্তিত থাকে। এই বিশাল সংখ্যক দাম কমার প্রভাবে ডিএসইএক্স সূচক ১২৮ পয়েন্ট হ্রাস পেয়ে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে দাঁড়ায়। ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট হ্রাস পেয়ে ২ হাজার ১২১ পয়েন্টে নেমেছে।

যদিও সূচক ও শেয়ারের মূল্যে বড় পতন হয়েছে, তবুও ক্রেতাদের উপস্থিতি নজরকাড়া। প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় ৩৫১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। তুলনামূলকভাবে গত বৃহস্পতিবার বাজারে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের অপসারণ এবং নতুন গভর্নরের ইতিবাচক বার্তার কারণে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। কয়েক কার্যদিবস ধরে বাজার উত্থানের ধারাবাহিকতায় থাকলেও, আজ ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইল সংঘাতের প্রভাবে এই বড় পতন ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার বিশ্ব ঘটনার প্রভাব অত্যন্ত দ্রুত অনুভব করে। আন্তর্জাতিক উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা বা যেকোনো বড় খবর শেয়ারদরকে প্রভাবিত করতে পারে। ফলে বিনিয়োগকারীদের জন্য সতর্ক থাকা এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এখন সময়ের দাবি।

ভিওডি বাংলা/জা


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও সময়োপযোগী: ওয়েব
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
তামাকপণ্য সহজলভ্য হলে রাজস্ব আয় কমবে: আহছানিয়া মিশন
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি
প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি