• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক    ২ মার্চ ২০২৬, ০৩:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের বাকি মেয়াদ বাতিল করেছে।

রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এর আগেই তিনি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

সাজ্জাত আলীকে ২০২৪ সালের ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকার দুই বছরের জন্য চুক্তিতে কমিশনার পদে নিয়োগ দিয়ে ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী