• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

উপনির্বাচনের কারণে বগুড়া সফর বাতিল প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ১০:১৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

উপনির্বাচনের প্রেক্ষাপটে ১০ মার্চ নির্ধারিত বগুড়া সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে তার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল।

সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, ১০ মার্চের নির্ধারিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরে নতুন তারিখ ঘোষণা করা হবে।

জেলা প্রশাসক বলেন, যেহেতু বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো সরকারি কর্মসূচি রাখেননি। নির্বাচন শেষ হলে পুনরায় প্রধানমন্ত্রীর সফরসূচি নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচিত করা হয়। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহও শুরু হয়েছিল। কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডেও একটি কমিটি গঠন করা হয়।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ‘ফ্যামিলি কার্ড’ধারী প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতিটি পরিবারের একজন নারী সদস্যকে কার্ডের জন্য নিবন্ধিত করা হবে। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে পর্যায়ক্রমে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলকভাবে চার মাস এ পাইলট কার্যক্রম চালানো হবে। ফলাফল পর্যালোচনা করে ধাপে ধাপে এটি দেশের প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী