• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও ২ কমিশনার

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৩:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) বড় পরিবর্তনের আভাস মিলেছে। সংস্থাটির চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “আমি পদত্যাগ করেছি। ব্যক্তিগত কারণ দেখিয়েছি। কোন চাপের মুখে নয়, নিয়মতান্ত্রিকভাবেই পদত্যাগ করেছি। নতুন পর্ষদ গঠিত হবে। তাদের জন্য শুভ কামনা।”

পদত্যাগপত্র জমা দিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ। তবে চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, “পদত্যাগপত্র এখনো জমা দেইনি। তবে পদত্যাগ করবো।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে দুই কমিশনারকেও নিয়োগ দেওয়া হয়েছিল।

তৎকালীন প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নম্বর আইন)-এর ৬(১) ধারার বিধান অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর একই আইনের ৫(১) ধারার আলোকে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে চেয়ারম্যান করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ ছিল, চেয়ারম্যানের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমমানের হবে। আর দুই কমিশনার—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদের বেতন-ভাতা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমপর্যায়ের নির্ধারণ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী