• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

পদত্যাগের কারণ জানালেন দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক    ৩ মার্চ ২০২৬, ০৫:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন আজ মঙ্গলবার (৩ মার্চ) পদত্যাগ করেছেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে ড. মোমেন বলেন, “গত বছর ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের সময় দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি। সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি।”

নির্বাচিত সরকারের ১৪তম দিনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি অনুভব করেছি নতুন নির্বাচিত সরকারের কিছু প্রত্যাশা রয়েছে। সরকার সেই প্রত্যাশা পূরণের জন্য নিশ্চয়ই আমার চেয়ে যোগ্য কমিশন গঠন করতে পারবে। এতে দুদকও ভালোভাবে কাজ করবে এবং রাষ্ট্রেরও উপকার হবে।”

ড. মোমেন আরও উল্লেখ করেন, “পদত্যাগের পেছনে বিশেষ কোনো কারণ নেই। নতুন সরকারের সময় কিছুদিন কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। আমাদের দায়িত্বকালীন সময়ে দুদকের কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হয়েছে।”

দুদক ‘নখদাঁত’ নেই এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এটি বিচার করার দায়িত্ব আপনার। আমাদের সময় নখদাঁত ছিল কি না, সেটা সময় দেখাবে। আমরা দায়িত্ব পালন করেছি।”

নতুন সরকারের রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী দুদকের কার্যক্রম চলবে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকারের একটি ম্যানিফেস্টো রয়েছে। সেগুলো অনুযায়ী তারা কাজ করবে। এতে আমি কোনো ব্যত্যয় দেখছি না।”

এর আগে, মঙ্গলবার দুপুরে দুদকের দুই কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফারিদও মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা