• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ১১:২৭ এ.এম.
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, ড. খলিলুর-শামার সঙ্গে বৈঠক ভালো হয়েছে -ছবি: সংগৃহীত

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠ‌ক শেষে সাংবা‌দিকদের মুখোমু‌খি হয়ে এ কথা বলেন তি‌নি।

বৈঠকে অস্ত্র কেনাকাটাবিষয়ক চুক্তি আকাশ (একুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং অস্ত্রবিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়ার (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নি‌য়ে প্রশ্ন করা হয়। ত‌বে তি‌নি তার জবাব দেন‌নি। শুধুমাত্র বৈঠক ভা‌লো হ‌য়ে‌ছে ব‌লে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ ক‌রেন।

তিনি আজ অর্থমন্ত্রী, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করবেন এবং ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ দিনে (৫ মার্চ) প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন।

সফরের শেষদিন বৃহস্প‌তিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা র‌য়ে‌ছে প‌লের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী