• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মারধরের অভিযোগে যা বললেন তিশা

বিনোদন ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ১২:১৬ পি.এম.
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে একটি ঈদের নাটকের চিত্রধারণ চলাকালে মারধরের শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে অভিযোগ করেন অভিনেত্রী সামিয়া অথৈ। তার দাবি, একটি চড়ের দৃশ্যকে কেন্দ্র করে তাকে মারধর করেছেন সহশিল্পী তানজিন তিশা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা। তিনি জানান, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। 

তিশা বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে চিত্রধারণ করছিলাম। দৃশ্য শেষ না করে কাজ ফেলে দিতে চাইনি। অথচ যিনি সরাসরি সম্প্রচার করেছেন, তিনি পুরো দলকে বিব্রত করে গেছেন।’

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুধু আমার চরিত্রটি উপস্থাপন করেছি। এখানে আমি একজন বিশেষ চাহিদাসম্পন্ন চরিত্রে অভিনয় করছি—যাকে আমি অটিজম-সম্পর্কিত বলে উল্লেখ করেছি। চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, কামড় দিতে পারে, এমনকি পানিতে চুবিয়ে হত্যার চেষ্টাও করতে পারে—এ ধরনের নানা ঘটনা ঘটাতে পারে। কাজটি প্রচার হলে দর্শকেরা তা দেখতে পাবেন।’

তিশা আরও বলেন, ‘তিনি এমনভাবে সরাসরি সম্প্রচার করেছেন, যেন আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি। এখানে ব্যক্তিগত আক্রমণের কিছুই নেই। তার বোঝার ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, চরিত্রের প্রয়োজনে ও লিখিত কাহিনির নির্দেশনা অনুযায়ী করেছি। চরিত্রের বাইরে কিছু করিনি। পেশাগত সমস্যাকে তিনি ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছেন, এটিই তার দুর্বলতা।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের আনন্দে দেশজুড়ে মিষ্টি বিতরণ করেছেন রাশমিকা-বিজয়
বিয়ের আনন্দে দেশজুড়ে মিষ্টি বিতরণ করেছেন রাশমিকা-বিজয়
জাহের আলভীর অবস্থান নিয়ে ধোঁয়াশা, গ্রেপ্তারের চেষ্টা চলছে
জাহের আলভীর অবস্থান নিয়ে ধোঁয়াশা, গ্রেপ্তারের চেষ্টা চলছে
দুবাই বিমানবন্দরে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন চৌহান
দুবাই বিমানবন্দরে আটকা পড়ে মোদির সাহায্য চাইলেন চৌহান