• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
উত্তর-পূর্বাঞ্চলে উজানের ঢল, বৃষ্টি-বন্যায় পরিস্থিতি অবনতির শঙ্কা মে দিবসের শ্রমিক সমাবেশ ঘিরে নয়াপল্টনে মঞ্চ নির্মাণের প্রস্তুতি ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী

ঈদে মুক্তি পাচ্ছে না যশের ‘টক্সিক’

বিনোদন ডেস্ক    ৪ মার্চ ২০২৬, ০৩:৩১ পি.এম.
‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’। ছবি: সংগৃহীত

বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলোতে চলমান অশান্ত পরিস্থিতির প্রভাব এসে পড়েছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনেও। এর প্রেক্ষিতে নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে না টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুখোমুখি হওয়ার কথা ছিল ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ ও ধুরন্ধর ২-এর। কোন ছবি প্রেক্ষাগৃহে প্রভাব বিস্তার করবে—তা নিয়ে চলছিল জোর আলোচনা।

কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি ‘টক্সিক’-এর মুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফলে ১৯ মার্চ আর মুক্তি পাচ্ছে না ছবিটি।

মঙ্গলবার সকালে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’ সারা বিশ্বের দর্শকের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত এই ছবির মাধ্যমে দেশ-বিদেশের দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনই ছিল মূল লক্ষ্য।

বিবৃতিতে আরও বলা হয়, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নির্মিত ছবিটি ১৯ মার্চ মুক্তির প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সেই পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। তাই বিশ্বব্যাপী দর্শকের স্বার্থ বিবেচনায় মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ছবিটি সারা বিশ্বে মুক্তি পাবে আগামী ৪ জুন।

‘টক্সিক’ এ অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশ নয়নতারা, রুক্মিণী বসন্ত, মালয়ালম অভিনেতা টোভিনো থমাস এবং অমিত কার্ভালের মতো জনপ্রিয় তারকারা।

অন্যদিকে, ‘ধুরন্ধর ২’-এর মুক্তির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে প্রেক্ষাগৃহে আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই ছবিটির একক প্রভাবের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে ৩ মার্চ ‘ধুরন্ধর ২’-এর ঝলক প্রকাশের কথা থাকলেও চন্দ্রগ্রহণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। জানা গেছে, ৫ অথবা ৬ মার্চ প্রকাশ করা হতে পারে ছবিটির ঝলক। অন্যদিকে আগামী ৮ মার্চ ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর বিশেষ আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
বক্স অফিসে ঝড় ‘বাহুবলী ২’-এর রেকর্ডের দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর ২’
‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাত ‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’