• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৯:৩১ এ.এম.
ছবি: সংগৃহীত

হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সবগুলো জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (২০ জুন) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার। সেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো সূত্র জানিয়েছে, পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। উজানে ভারতের দার্জিলিং ও কালিম্পং এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে এসে তিস্তার পানি দ্রুত বাড়ছে।

এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, রংপুর ও লালমনিরহাটের তিস্তাপাড়ের নিম্নাঞ্চলে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ী, খগাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এছাড়া জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের চরাঞ্চলেও পানি ঢোকার আশঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, সকাল থেকে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে দুপুরের পর পানি কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রীর নির্দেশনা বগুড়ায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী
রংপুরে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, গ্রেপ্তার ২
রংপুরে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু, গ্রেপ্তার ২