• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর নির্দেশনা

বগুড়ায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বগুড়া প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ১০:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

বগুড়ার মোকামতলা উপজেলায় নবগঠিত দুটি ইউনিয়ন ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চূড়ান্ত নাম নির্ধারণের পর তা যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইউনিয়ন দুটির বর্তমান নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির দুই সন্তানের নামের সঙ্গে আংশিক মিল থাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী নিজেও বিষয়টি নিয়ে বিব্রত হন এবং কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ এড়াতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫