• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী

রংপুর ব্যুরো    ১৯ জুন ২০২৬, ০৬:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার হিসেবে বিএনপি এ প্রকল্প বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন।

রংপুরে শুক্রবার (১৯ জুন) বিকেলে তিস্তা সেতু পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত বছরের ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এ অনুষ্ঠিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তাপাড়ের মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি কথা দিয়ে কথা রাখে বলেই আজ পানিসম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তারা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে এলাকায় এসেছেন।

তিস্তা অঞ্চলের অতীত ঐশ্বর্যের কথা তুলে ধরে তিনি বলেন, একসময় রংপুর ছিল রঙে-রসে ভরপুর। এই অঞ্চলে গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ ছিল, আর মানুষের মুখে ছিল ভাওয়াইয়া গান। তিস্তা তখন মানুষের কাছে ছিল মায়ের মতো। কিন্তু এখন সেই তিস্তা এলাকার অনেক অংশই বিরান হয়ে গেছে।

তিনি বলেন, নদীভাঙনে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়ে ছিন্নমূল হয়েছে এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, যার কোনো খোঁজও নেই। এ কারণে তিস্তা নদীর পুনর্জীবনের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো নদীতে পানির প্রবাহ নিশ্চিত করা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!