• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুন ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশই আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি।’

দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ দক্ষ জনবলই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমরা সকলে মিলে একটি উন্নত ও আত্মনির্ভরশীল আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। তবে এই লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।’

এ সময় তিনি দেশের শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে রোটারিয়ানদের আরও সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা রাখার আহ্বান জানান।

রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের রোটারিয়ান নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ
আন্তর্জাতিক অঙ্গনে কুবির শিক্ষার্থীরা, মালয়েশিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন শুরু
আন্তর্জাতিক অঙ্গনে কুবির শিক্ষার্থীরা, মালয়েশিয়ার এক্সচেঞ্জ প্রোগ্রামে আবেদন শুরু
বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান
২০২৬-২৭ অর্থবছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক: গণসাক্ষরতা অভিযান