• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কবি নজরুল ছিলেন মানবতা ও অসাম্প্রদায়িকতার প্রতীক: ডিএসসিসি প্রশাসক আগস্ট ঘিরে আ'লীগের গোপন ছক নজরুলের রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম ধারণের আহ্বান সেতুমন্ত্রীর ধর্ষণের অভিযোগ: বিচারের মুখোমুখি হচ্ছেন মরক্কোর হাকিমি ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী

‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায়

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০৭:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বন্ধুত্বকে স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসারের সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাবটি উত্থাপন করা হয়। রাষ্ট্রদূত প্রস্তাবের পক্ষে সম্মতি জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ঢাকায় চারজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-ব্লগার পাঠাতে যাচ্ছে আর্জেন্টিনা।

সাক্ষাৎকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান নতুন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে অগ্রাধিকার দিয়ে পারস্পরিক সমতা ও মর্যাদার ভিত্তিতে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ককে আরও বহুমুখী করতে বদ্ধপরিকর। দুই দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক সাংস্কৃতিক চুক্তি নেই। বাংলাদেশের পক্ষ থেকে যে ‘সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি’র খসড়া পাঠানো হয়েছে, তা দ্রুত চূড়ান্ত করা প্রয়োজন।

এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধনকে এক অনন্য ও স্থায়ী রূপ দিতে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বাংলাদেশের নামে একটি সড়ক নামকরণের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়। একই সঙ্গে দুই দেশের জলবায়ু ও আবহাওয়ার চমৎকার সামঞ্জস্যের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী দেশীয় উদ্ভিদ আর্জেন্টিনায় রোপণ ও স্থানান্তরের পরিবেশবান্ধব প্রস্তাবও বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়।

দুই দেশের জনগণের সংযোগ আরও জোরদার করার প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ব্লগারকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এই ব্লগার দল বাংলাদেশে অবস্থান করে এখানকার আর্জেন্টিনা ফুটবল দলের কোটি ভক্তের উন্মাদনা, ভালোবাসা ও সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় ব্যাপকভাবে প্রচার করা হবে। এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা