• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ব্রিটিশ কাউন্সিলের সিটিসি গ্র্যান্টস’র আবেদন গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

ব্রিটিশ কাউন্সিলের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘কানেকশনস থ্রু কালচার (সিটিসি) গ্র্যান্টস’ ২০২৬-এর আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি অংশগ্রহণকারী দেশের সৃজনশীল খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সৃজনশীল উদ্যোগ, আন্তসাংস্কৃতিক বিনিময় ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে সিড ফান্ড অনুদান দেবে ব্রিটিশ কাউন্সিল।

এ বিষয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “আন্তসাংস্কৃতিক বিনিময়ের ফলে  শক্তিশালী ইতিবাচক পরিবর্তনের প্রভাবের প্রতি গভীর বিশ্বাস থেকেই ব্রিটিশ কাউন্সিল তার কার্যক্রম পরিচালনা করে। ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস শিল্পী ও সৃজনশীল পেশাজীবীদের একসঙ্গে কাজ করার এবং নতুন কিছু তৈরি করার সুযোগ করে দেয়। একসাথে কাজ করার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্প ও সংস্কৃতি খাতের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে।”

গত বছর এ কর্মসূচির আওতায় বিশ্বের ১৯টি দেশে মোট ১২৭টি প্রকল্প অনুদান পেয়েছিল। এর মধ্যে বাংলাদেশের সাতটি প্রকল্প ছিল।

২০২৬ সালের এ অনুদান কর্মসূচিতে সৃজনশীল পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, ক্রিয়েটিভ হাব (সৃজনশীল কেন্দ্র), বিভিন্ন উৎসব, দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী (বিয়েনাল) এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে প্রস্তাবিত প্রকল্পে যুক্তরাজ্যভিত্তিক অন্তত একজন অংশীদার এবং বাংলাদেশসহ অংশগ্রহণকারী কোনো দেশে আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি অংশীদার প্রতিষ্ঠান থাকতে হবে।

সিটিসি গ্র্যান্টসের শর্তাবলি, আবেদন প্রক্রিয়া এবং মানসম্মত আবেদন তৈরিতে সহায়তা করতে চারটি তথ্যমূলক ওয়েবিনারের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল।এসব ওয়েবিনারে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে (https://shorturl.at/TE7RK)। 

ওয়েবিনারের জেনারেল সেশন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুন, বাংলাদেশ সময় দুপুর ১টা থেকে আড়াইটা এবং রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত। অধিবেশনগুলোতে ব্রিটিশ ইশারা ভাষার (বিএসএল) সুবিধা থাকবে। এছাড়া ১ জুলাই বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আরও একটি সেশনের আয়োজন করা হবে। এ সেশনের আলোচনার মূল বিষয়বস্তু ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, নকশা (ডিজাইন), ফ্যাশন ও কারুশিল্পকেন্দ্রিক বিভিন্ন উৎসব এবং দ্বিবার্ষিক শিল্প প্রদর্শনী (বিয়েনাল)।

একইদিন রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত আরেকটি ওয়েবিনারের আয়োজন করা হবে। এতে ডিজিটাল আর্টস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর), ইমারসিভ এক্সপেরিয়েন্সেস, গেমিং এবং ভিজ্যুয়াল আর্টস, স্থাপত্য, নকশা ও ফ্যাশন খাত নিয়ে আলোচনা করা হবে।

২০২৬ সালের এ কর্মসূচির আওতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ সৃজনশীল উদ্যোগের সঙ্গে যুক্ত আবেদনকারীরা সর্বোচ্চ ২৪ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে পারবেন। যৌথভাবে বাস্তবায়িত প্রকল্প, রেসিডেন্সি, গবেষণা ও উন্নয়ন, যৌথ প্রদর্শনী, পরিবেশনা, জনসম্পৃক্ত কর্মসূচি এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ এ অনুদানের আওতায় আসবে।

আবেদন করার আগে ২০২৬ সালের আবেদনসংক্রান্ত টুলকিট, নমুনা আবেদনপত্র এবং বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলি (এফএকিউ) দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এসব তথ্য ও নথি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে। সিটিসি গ্র্যান্টসের জন্য আবেদনের শেষ সময় আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার, বাংলাদেশ সময় ভোর ৪টা ৫৯ মিনিট।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর
শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর