• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শিক্ষার চার স্তম্ভে বড় পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ১২:৫১ পি.এম.
কেমব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ববি হাজ্জাজ। ছবি: ভিওডি বাংলা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও আধুনিক করতে চারটি প্রধান স্তম্ভ এবং একটি নতুন উপাদানের ওপর ভিত্তি করে ব্যাপক সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসবের মধ্যে রয়েছে-কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, জলবায়ু সহনশীল শিক্ষা অবকাঠামো, বিভিন্ন শিক্ষা ধারার সমন্বয় এবং প্রযুক্তির অন্তর্ভুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ভবিষ্যৎ কর্মবাজার উপযোগী শিক্ষা ব্যবস্থা।

তিনি এসব কথা বলেন ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড-এর ২০২৬ সালের উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই দেশের শিক্ষা খাতে একটি দীর্ঘমেয়াদি রূপকল্প নির্ধারণ করেছে। এর মূল লক্ষ্য হলো বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং শিক্ষাকে বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় রূপান্তর করা।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে ২৭টিরও বেশি শিক্ষা ধারা চালু রয়েছে। এসব ধারার মধ্যে ন্যূনতম একটি অভিন্ন মান নিশ্চিত করা জরুরি, যাতে বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা মৌলিক জ্ঞান ও দক্ষতায় সমান সুযোগ পায়।

শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, “শিক্ষক ছাড়া শিক্ষা ব্যবস্থা অচল-যেমন চাকা ছাড়া কোনো গাড়ি চলতে পারে না।” তিনি জানান, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কেমব্রিজের শিক্ষক উন্নয়ন কর্মসূচি কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, ব্রিটিশ হাইকমিশন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশের শিক্ষা খাতের চলমান সংস্কার উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ