• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০৮:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণে রোববার ‘ফ্রেশার্স ডে-২০২৬’ অনুষ্ঠিত হয়।

রাজধানীর এমআইএসটি ক্যাম্পাসের শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ। চলতি শিক্ষাবর্ষে এমআইএসটি-এর ১৫টি বিএসসি ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের মোট ৯৫৫ জন শিক্ষার্থী এমআইএসটি-তে ভর্তি হন, যাদের মধ্যে ১৩৩ জন সামরিক বাহিনীর সদস্য।

অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও সম্মান প্রদানের মাধ্যমে। এরপর প্রেজেন্টেশন ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে এমআইএসটি-এর একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে দুজন বর্তমান শিক্ষার্থী তাঁদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকেও কয়েকজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় অভিভাবকরাও প্রতিষ্ঠানের প্রতি তাঁদের সন্তোষ ও আস্থার কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শৃঙ্খলা, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। লেখাপড়ার পাশাপাশি রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এরোনটিক্স, বিতর্ক, সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি অর্জন ও ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এমআইএসটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান-সহ এমআইএসটি-এর বিভিন্ন ফ্যাকাল্টির ডিন ও বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সদস্য, স্টাফ অফিসার, নবীন শিক্ষার্থী এবং তাঁদের গর্বিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাণবন্ত এই অনুষ্ঠান নতুন শিক্ষাবর্ষের এক আশাব্যঞ্জক ও অনুপ্রেরণামূলক সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
গোপনে ছবি তোলায় প্রতিবাদ, জাবির বাসে নারী শিক্ষার্থী লাঞ্ছিত
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ