• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ প্রশাসনের ১২ কর্মকর্তাকে রদবদল, ডিসি হলেন ৪ ইউএনও

মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ১৯ জুন ২০২৬, ০৫:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মুন্সীগঞ্জে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল খনন কাজের উদ্বোধন করেন।

শুক্রবার (১৯ জুন) সকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সদর উপজেলার মীরকাদিমে নয়নের খাল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক উন্নয়নের অনেক কথা শুনেছি, বড় বড় উন্নয়নের গল্প শুনেছি। কোনো উন্নয়ন হয়নি, দেশের খালগুলো ভরাট হয়ে বেদখল হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন পুস্তি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ খালটি এক সময় নৌপথে পণ্য পরিবহনে ব্যবহৃত হতো, বড় বড় নৌযান চলাচল করতো। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালটি খনন করে পানির প্রবাহ ঠিক রাখার ব্যবস্থা করা হবে।

খালের দুপাশে গাইডওয়াল দিয়ে ফুটপাত করে এর সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জেম ও পুরোহিতদের বেতনভাতা প্রদান, শিক্ষা, কর্মসংস্থান ও খেলাধুলার ব্যবস্থা করাসহ খাল খনন অগ্রাধিকার কর্মসূচি।

ভিওডি বাংলা/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!
‘গুলি করা হবে’ শাহজাহান চৌধুরীকে!