• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুনহার জোড়া গোলে হাইতিকে উড়িয়ে শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক    ২০ জুন ২০২৬, ০৮:৪১ এ.এম.
হাইতিকে উড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত কামব্যাক। ছবি: এএফপি

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে সমালোচনায় পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে সেলেসাওরা।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেন মাতেউস কুনহা। আর অপর গোলটি আসে ভিনিসিয়ুস জুনিয়রের পা থেকে।

ম্যাচের ১২ মিনিটে রাফিনিয়ার শটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি। এরপর ২২ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন বার্সেলোনা তারকা। ডান দিক থেকে থ্রু পাস পেয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন তিনি। তবে চিপ করেও ফাঁকা পোস্টে বল রাখতে পারেননি।

তবে হতাশা বেশি সময় স্থায়ী হয়নি। পরের মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ভিনিসিয়ুসের নেওয়া শট হাইতির গোলরক্ষক জন প্লেসিড ঠেকালেও ফিরতি বলে জটলার মধ্যে থেকে গোল করেন কুনহা।

৩৬ মিনিটে আবারও গোলের দেখা পান এই ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। পরে ডিফেন্সচেরা পাস পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন কুনহা।

দ্বিতীয় গোলের পর কিছুটা ধাক্কাও খেতে হয় ব্রাজিলকে। চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলি হিসেবে মাঠে নামেন রায়ান।

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। একক প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করে বল জড়িয়ে দেন জালে। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি। বেঞ্চে থাকা কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামিয়ে দল পরীক্ষা করেন তিনি। এ সময় কিছু সুযোগ তৈরি হলেও আর গোল করতে পারেনি ব্রাজিল।

ম্যাচের শেষ দিকে এন্দ্রিক বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ পর্যন্ত ৩-০ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে মেসি উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার
বাংলাদেশে মেসি উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার
মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম
মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম
কানসাস সিটিতে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলিবর্ষণ, নিহত ১
কানসাস সিটিতে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলিবর্ষণ, নিহত ১