• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কানসাস সিটিতে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলিবর্ষণ, নিহত ১

   ১৯ জুন ২০২৬, ০২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে একাধিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী একটি উবারের চালকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে মোট পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি ঘটনা শহরের কেন্দ্র দিয়ে যাওয়া দুটি মহাসড়কে ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করা হয়েছে।

আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা দলের দুই সমর্থক জানান, তারা ম্যাচ দেখতে উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি তাদের উবারের পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে চালকের পায়ে গুলি লাগে।

তারা বলেন, প্রথমে তারা ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে। পরে চালককে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তারা বুঝতে পারেন গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

ঘটনার পর তাদের পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে জবানবন্দি নেওয়া হয় এবং পরে পুলিশ টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়।

কানসাস সিটি পুলিশের এক কর্মকর্তা জানান, আহত উবার চালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তার আঘাত প্রাণঘাতী নয়।

গুলিবর্ষণের ঘটনাগুলো অ্যারোহেড স্টেডিয়াম থেকে প্রায় চার মাইল দূরে ঘটে। ওই স্টেডিয়ামেই আর্জেন্টিনা জাতীয় দল তাদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে পরাজিত করেছিল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড
ম্যাচ ফিক্সিং অভিযোগে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে নেই ওয়াহি
ম্যাচ ফিক্সিং অভিযোগে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ ম্যাচে নেই ওয়াহি
চেকদের রুখে দিল দক্ষিণ আফ্রিকা
চেকদের রুখে দিল দক্ষিণ আফ্রিকা