• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তারিক আনাম খানের মাস্টারক্লাসে অভিনয় শেখার সুযোগ

বিনোদন ডেস্ক    ১৯ জুন ২০২৬, ০৩:৪৭ পি.এম.
অভিনেতা তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান এবার অভিনয়প্রেমীদের জন্য নিয়ে আসছেন বিশেষ মাস্টারক্লাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় চরিত্র উপহার দেওয়া এই গুণী শিল্পীর কাছ থেকে সরাসরি শেখার সুযোগ করে দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভাল’। এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে রাখা হয়েছে তারিক আনাম খানের অভিনয়বিষয়ক বিশেষ সেশন। এতে অংশ নিতে আগ্রহীদের আগে থেকেই নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময়সীমা রাখা হয়েছে ২২ জুন পর্যন্ত।

আয়োজকরা জানিয়েছেন, মাস্টারক্লাসে অংশগ্রহণকারীর সংখ্যা সীমিত। আগে নিবন্ধনকারীদের মধ্য থেকে ২৫ থেকে ৩০ জনকে সুযোগ দেওয়া হবে। ক্লাসটি শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর ১টা পর্যন্ত।

এই কর্মশালায় অভিনয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবেন তারিক আনাম খান। বিশেষ করে ক্যামেরার সামনে পারফরম্যান্স, চরিত্র নির্মাণ, সংলাপ উপস্থাপন ও অভিনয়ের সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হবে।

চরকি জানিয়েছে, এবারের কার্নিভালে ২০২৩ ও ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন কনটেন্টকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণাও এসেছে আয়োজকদের পক্ষ থেকে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা জাহের আলভী কারাগারে
আত্মহত্যায় প্ররোচনা অভিনেতা জাহের আলভী কারাগারে
অভিনেত্রীর হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল
অভিনেত্রীর হানিমুনের রোমান্টিক মুহূর্ত ভাইরাল
৩৫ বছরেই না ফেরার দেশে তুর্কি অভিনেত্রী ইসি ইরতেম
৩৫ বছরেই না ফেরার দেশে তুর্কি অভিনেত্রী ইসি ইরতেম