বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার মৃত্যু

না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। তার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। প্রিয় অভিনেতার আকস্মিক বিদায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশেদ মামুন অপু অভিনেতার একটি ছবি শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “অভিনয় শিল্পী সংঘের সম্মানিত সদস্য, আমাদের সবার প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।”
বৈদ্যনাথ সাহা বাংলা নাটক ও চলচ্চিত্রে বহু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। তার অবদান এবং শিল্প জগতে প্রভাব কখনও ভুলে যাওয়া যাবে না। দেশের দর্শক ও সহকর্মীরা তাকে স্মরণ করবেন তাঁর অভিনয় ও ব্যক্তিত্বের জন্য।
ভিওডি বাংলা/জা







