• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন দায়িত্বে জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৫:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৪ মার্চ) আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে শুধু পরিকল্পনা মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, মো. শরীফুল আলমকে বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকুকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, মো. রাজিব আহসানকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ; ফারজানা শারমীনকে মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; মো. নুরুল হককে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ববি হাজ্জাজকে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে চিফ হুইপসহ হুইপদের শ্রদ্ধা
দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম
দুর্নীতির বিষয়ে কোনো আপস হবে না: আবদুস সালাম
নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ
নতুন দায়িত্ব পেলেন ববি হাজ্জাজ