• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর নতুন কর্মক্ষেত্রে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক    ৪ মার্চ ২০২৬, ০৭:৫৭ পি.এম.
রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ করে আবারও নিজস্ব কর্মপরিসরে সক্রিয় হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

বুধবার (৪ মার্চ) রাজধানীর ইউনূস সেন্টারে গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় অংশ নেন তিনি।

ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর পর ধাপে ধাপে স্বাভাবিক পেশাজীবনে ফিরতে শুরু করেন তিনি। এরই অংশ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি প্রায় দেড় বছর পর গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেন ড. ইউনূস।

সেই ধারাবাহিকতায় এবার তিনি গ্রামীণ ওয়াটার লিমিটেডের বোর্ড সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন মো. আশরাফুল হাসান।

গ্রামীণ ওয়াটার লিমিটেড আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানীয় ও রান্নার পানি সরবরাহে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি আগে ফরাসি কোম্পানি ‘ভিওলিয়া ওয়াটার’-এর সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত হতো।

দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ড. ইউনূস সামাজিক ব্যবসা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে পুনরায় সম্পৃক্ত হচ্ছেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এমএস 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান
দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ: নৌ প্রতিমন্ত্রী
ডা. জুবাইদা রহমান
সব জেলায় জরুরি ও জটিল চিকিৎসা নিশ্চিত করুন: ডা. জুবাইদা রহমান
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ