টপ নিউজ
মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ ২০২৬, ০৮:২৫ পি.এম.

ছবি: সংগৃহীত
নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পর এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালু করতে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সার্ভিস সম্পূর্ণভাবে নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। বাসে থাকবেন মহিলা চালক, মহিলা কন্ট্রাকটর ও মহিলা হেলপার।
ভিওডি বাংলা/এমএস







