• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

নিজস্ব প্রতিবেদক    ৫ মার্চ ২০২৬, ০১:০০ পি.এম.
প্রধানমন্ত্রী সচিবালয়ে অর্ধেক লাইট-এসি বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয়ী উদ্যোগ-ছবি: সংগৃহীত

সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ দফতরের ২০১ নম্বর কক্ষে তিনি অর্ধেক লাইট বন্ধ এবং এসির বিদ্যুৎ প্রবাহ কমিয়ে এনে সরাসরি সাশ্রয়ী ব্যবস্থা নেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯:১০ মিনিটে সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী তার দফতরে উপস্থিত হয়ে লাইটের ৫০ শতাংশ বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণ করেন। এতে অফিসের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসে।

অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শুধু নিজের কক্ষেই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক শুরু হওয়ার সাথে সাথেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমাতে নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবন প্রধানমন্ত্রীর দফতর হিসেবে পরিচিত। এখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে। প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে লাইট এবং এসির মাত্রা কমানো হয়েছে।

প্রধানমন্ত্রী সকল মন্ত্রণালয়, সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল এবং বিপণিবিতানকে বিদ্যুৎ সাশ্রয়ী হতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দিনের বেলা অতিরিক্ত লাইট না জ্বালিয়ে সূর্যের প্রাকৃতিক আলো ব্যবহার করা এবং এসির ব্যবহার সীমিত করা উচিত।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি ব্যক্তিক্রমী উদাহরণ। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই পদক্ষেপ অনুসরণ করবে এবং বিদ্যুৎ সাশ্রয়ে সচেষ্ট হবে।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয়, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এই উদ্যোগ প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা