• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ১১:১৫ এ.এম.
বেগম খালেদা জিয়া -ছবি-ভিওডি বাংলা

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সম্মাননা প্রদান হতে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে ভূষিত করা হবে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদানের জন্য এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।”

সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামী রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মানিত করা হবে। উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন-

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল মোছা. ববিতা খাতুন, সফল জননী নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে দিয়ে জীবনসংগ্রামে জয়ী মোছা. শমলা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগ নারীদের অদম্য সাহস ও নেতৃত্বের স্বীকৃতি দেয়ার পাশাপাশি সমাজে নারীর অবদানকে সমানভাবে মূল্যায়নের প্রচেষ্টার অংশ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
শ্রীলঙ্কায় সার্কের সিভিওদের সভা শুরু
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী