• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা গুলশানে

নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ ২০২৬, ১২:৪৮ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন-ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতি হিসেবে বিএনপি তাদের নির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সকাল থেকে অনুষ্ঠিত এই কর্মশালায় দলের সাংসদরা অংশ নিচ্ছেন।

সকালের সেশনে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ও বিকেলের পর্বে ভিন্ন ভিন্ন বিভাগের সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন। সকাল পার্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা অংশগ্রহণ করছেন। বিকেলেই সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রামের সংসদ সদস্যরা অংশ নেবেন।

সকালের পর্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান এবং সিনিয়র নেতা ওসমান ফারুক প্রমুখ।

গতকাল শুক্রবার (৬ মার্চ) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির সংসদ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিনে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা দলীয় এমপিদের সঙ্গে অংশ নেন। বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাচিত সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশ নেওয়া একজন সংসদ সদস্য জানান, “এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো দলের এমপিরা সংসদের নিয়মকানুন, কার্যপ্রণালী এবং বিধি-বিধান সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে পারেন।”

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জন নতুন সদস্য, যা দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং নতুন সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
নবনির্বাচিত স্পিকার জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র
মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক
​সরকারের নির্বাচনী ইশতেহার: মাতুয়াইল ল্যান্ডফিল্ড হবে আধুনিক রিসোর্স পার্ক