• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৯:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর ইরানে মানবিক সংকট দ্রুত তীব্র হয়ে উঠছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত দুই সপ্তাহে দেশটিতে প্রায় ৩২ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক বিবৃতিতে ইউএনএইচসিআর এ তথ্য প্রকাশ করে বলে জানিয়েছে আল-জাজিরা।

সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর ওপর পরিচালিত প্রাথমিক জরিপের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

ইউএনএইচসিআর আরও সতর্ক করে বলেছে, সংঘাত অব্যাহত থাকলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এতে মানবিক সহায়তার চাহিদা দ্রুত বাড়ছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে অনেক সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে সরে যাচ্ছেন। বিপুলসংখ্যক এই বাস্তুচ্যুত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও আশ্রয়ের ব্যবস্থা করার ওপর জোর দিচ্ছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩০০ মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের প্রথম দিনেই দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও একজন কর্মী প্রাণ হারান।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের