• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ

ভিওডি বাংলা ডেস্ক    ১২ মার্চ ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এক শোকবার্তায় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, “আজ ১২ মার্চ বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, “এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। হঠাৎ করে এভাবে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তার মতে, যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
তদবিরবাজদের ভীড়ে ত্যাগীরা যেন তীর্থের কাক
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
ছাত্রদলের কমিটিতে নতুনত্ব, যুক্ত হলেন মোশন ডিজাইনার
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম