• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ১১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির জুফায়র ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।

শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, কেশম এলাকায় একটি পানি শোধনাগারের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, ওই মার্কিন হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না ইরান: পেজেশকিয়ান
ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ
ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ
‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত
‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত