• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৬:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জর্জ এইচ ডব্লিউ বুশ মোতায়েনের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম শেষ করেছে।

মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, রণতরীটির সঙ্গে থাকা যুদ্ধজাহাজ ও বিমান ইউনিট একত্রে সমন্বিত প্রশিক্ষণ সম্পন্ন করেছে। জাতীয় দায়িত্ব পালনের আগে প্রতিটি রণতরী-কেন্দ্রিক যুদ্ধবহরকে এই ধরনের প্রশিক্ষণ নিতে হয়।

এই যুদ্ধবহর বলতে একটি বিমানবাহী রণতরী এবং তার সঙ্গে থাকা বিভিন্ন যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজের সমন্বিত দলকে বোঝানো হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, এই বহরটি শিগগিরই মোতায়েন করা হবে এবং পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা করতে পারে।

এদিকে পূর্ব ভূমধ্যসাগরে বর্তমানে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী গেরাল্ড আর ফোর্ড মোতায়েন রয়েছে। গত বৃহস্পতিবার এটি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে পৌঁছেছে।

অন্যদিকে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে আরেকটি মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অবস্থান করছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
ভোট গণনার মধ্যে কোচবিহারে বিজেপি–তৃণমূল সংঘর্ষ
কেনিয়ায় আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু
কেনিয়ায় আকস্মিক বন্যায় ১৮ জনের মৃত্যু
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা
বড় ব্যবধানে এগিয়ে বিজেপি, আশা ছাড়েননি মমতা