• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখ জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক    ৭ মার্চ ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

শনিবার (০৭ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজির পর্যবেক্ষণ অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ফলে ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন এবং সেই দিনই সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৮ মার্চ রমজানের ২৯তম দিন হবে, কিন্তু চাঁদ দেখা সম্ভব হবে না। পশ্চিম আকাশে সূর্যাস্তের আগে চাঁদ অস্ত হওয়ায় ওই সন্ধ্যায়ও রমজান চলবে এবং ১৯ মার্চ ৩০তম দিন পূর্ণ হবে।

শারজাহে নতুন চাঁদের সংযোগ ১৯ মার্চ ভোর ৪টা ২৪ মিনিটে ঘটবে। সেদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট, সূর্যের সঙ্গে কৌণিক দূরত্ব প্রায় ৬.৫ ডিগ্রি এবং পশ্চিম দিগন্তের ওপর উচ্চতা হবে প্রায় ৬ ডিগ্রি। সূর্যাস্তের পর চাঁদ দিগন্তে অবস্থান করবে প্রায় ২৯ মিনিট।

একাডেমি জানিয়েছে, এসব অবস্থার পরও স্থানীয়ভাবে চাঁদ দেখা কঠিন। টেলিস্কোপ ব্যবহার করেও সহজে দেখা সম্ভব নয়। তবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা যেতে পারে। এছাড়া ভৌগোলিক ও জ্যোতির্বৈজ্ঞানিক কারণে পশ্চিমে কিছু আরব ও মুসলিম দেশে চাঁদ দেখা যেতে পারে।

এই হিসাবের ভিত্তিতে একাডেমি জানিয়েছে, ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা বেশি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা