• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজেই দিলেন ব্যাখ্যা

বিনোদন ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০৯:৫৯ এ.এম.
সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেন। ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হায়দার হোসেনের মৃত্যুর খবর নিয়ে শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই বিভিন্ন গ্রুপ ও পেজে তার মৃত্যুর খবর প্রচার হতে থাকে। এমনকি কয়েকটি মূলধারার সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করেও এই অপপ্রচার চালানো হয়।

ভুয়া খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই সত্যতা যাচাই করতে ফোন ও বার্তার মাধ্যমে শিল্পীর খোঁজ নিতে শুরু করেন।

গুজব ছড়িয়ে পড়ার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন। তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সন্ধ্যা থেকে একের পর এক ফোন আসছে। ফলে ফোন রাখার সুযোগ পাচ্ছেন না। তবে তিনি সুস্থ ও ভালো আছেন বলেও জানান।

বাংলাদেশের সংগীতাঙ্গনের এক উজ্জ্বল নাম হায়দার হোসেন। তার কালজয়ী গান ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাইসা গেছি’ এখনো সব প্রজন্মের শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর
স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর
মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার
মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার
বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ
বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ