• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান

ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা আমিরাতের

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ১০:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ‘অযাচিতভাবে’ আক্রমণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ এই তথ্য জানান। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় দেশটি অংশ নেবে না।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত বলেন, “বর্তমান আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করে আমরা অত্যন্ত স্পষ্ট করে জানিয়েছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনো সংঘাতে জড়াব না।”

এছাড়া, তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টাকে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে অভিহিত করে সংযুক্ত আরব আমিরাত তা তীব্রভাবে নিন্দা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত ও ধ্বংস করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ককে লক্ষ্য করে এটি দ্বিতীয়বারের মতো হামলার চেষ্টা। দেশটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছে, এটি ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর ওপর ধারাবাহিক হামলা গ্রহণযোগ্য নয় এবং এতে পুরো অঞ্চলে উত্তেজনা বাড়ার ঝুঁকি রয়েছে।

এর আগে গত সপ্তাহে ইরান তুরস্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছিল বলে আঙ্কারা অভিযোগ করেছিল। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগ অস্বীকার করেছে। সোমবারের হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের