• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক    ৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে হামলা চালানোর অভিযোগ করেছে সৌদি আরব। একই সঙ্গে সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলেও জানিয়েছে দেশটি।  

সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরান দাবি করছে যে সৌদি আরব থেকে যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমান উড়ে গিয়ে চলমান যুদ্ধে অংশ নিচ্ছে। তবে রিয়াদ বলছে, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং বিষয়টি আগেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আকাশসীমায় যে বিমানগুলো টহল দিচ্ছে, সেগুলো কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উপসাগরীয় আরব দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, যদি ওই দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হয়, তাহলে তেহরান প্রতিবেশী দেশগুলোর ওপর আর আক্রমণ চালাবে না। তবে সৌদি আরবের দাবি, ইরানের ওই বক্তব্য বাস্তবে প্রতিফলিত হয়নি; বরং তারা একই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে হামলা অব্যাহত রেখেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের ধারাবাহিক হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে এবং এতে দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বর্তমান আচরণ বিচক্ষণতার পরিচয় দেয় না এবং এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এতে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে ইরান নিজেই। 

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের
ভারতের জন্য আকাশপথ বন্ধই থাকছে, নতুন নির্দেশনা জারি পাকিস্তানের