• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ, প্রথমবার গানে বুবলী

বিনোদন ডেস্ক    ৮ মার্চ ২০২৬, ০১:১৩ পি.এম.
চলচ্চিত্র তারকা শবনম বুবলী। ছবি: সংগৃহীত

ঈদ আয়োজনটি প্রতি বছরই ভিন্ন এবং মনোমুগ্ধকর কিছু নিয়ে আসে। এবার ঈদে দর্শককে বিশেষ উপহার দিচ্ছে চলচ্চিত্র তারকা শবনম বুবলী, যিনি প্রথমবার টেলিভিশনের জন্য গানের মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

পেশাদার সংগীতশিল্পী না হলেও বুবলী তার সঙ্গে চমৎকারভাবে গানটি পরিবেশন করেছেন। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।

সম্প্রতি টেলিভিশনে সংগীতশিল্পী নন এমন তারকাদের গান পরিবেশনার নজরকাড়া উদাহরণ দেখা গেছে। এর আগে জনপ্রিয় টিভি অভিনেত্রী তাসনিয়া ফারিন শিল্পী তাহসানের সঙ্গে গান পরিবেশন করে প্রশংসিত হয়েছেন। এছাড়া চিত্রনায়ক সিয়াম আহমেদ ও টিভি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও প্রথমবার গান গেয়ে দর্শককে অবাক করেছেন।

চলচ্চিত্র তারকা শবনম বুবলী

ইত্যাদিতে ইতিপূর্বে অংশ নিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি, মৌসুমী, এস আই টুটুলের সঙ্গে অভিনেত্রী তানিয়া আহমেদ, মডেল ও অভিনেতা নোবেল, অভিনেত্রী ঈশিতা, তারিন, অপি করিমসহ আরও অনেকে। এবার সেই ধারাবাহিকতায় গাইছেন বুবলী ও ইমরান।

গত ২৪ জানুয়ারি, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, বুবলী ও ইমরানের কণ্ঠের সুর, এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া মিলিয়ে এটি এবারের ঈদের অন্যতম জনপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে ফাগুন অডিও ভিশন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর
স্ত্রী ইকরাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ আলভীর
মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার
মদ্যপ অবস্থায় পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স গ্রেপ্তার
বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ
বন্ধুকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ