• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

   ৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পি.এম.
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত। ছবি: ভিওডি বাংলা
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত। ছবি: ভিওডি বাংলা

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোসা. মাসুদা বেগম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুন যদু, ইসলামী রিলিফ বাংলাদেশের রাজারহাট শাখার ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও অঞ্জলী রানী প্রমূখ।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, সমতা নিশ্চিতকরণ এবং নারী ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ গঠনে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ